ভালোবাসা ও ঐক্যের বন্ধনে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের ইফতার আয়োজন
ফারুক মাহমূদ,
গণমাধ্যম কর্মী
বৃহত্তর কুষ্টিয়া অফিসারস কল্যাণ ফোরাম যেনো এক তারকার রাজ্য।
প্রশাসন চালানোর অগণিত কর্তাগণ এখানে ভালোবাসার বন্ধনে মিলেমিশে একাকার।
এলাকার মানুষের কল্যাণ ভাবনায় প্রতিটি মানুষই একেকজন ভিন্ন মাত্রার উদাহরণ।
সংগঠনটির সাথে যুক্ত নানা পেশার মানুষেরা এতোটাই আলোকিত এবং বৈচিত্র্যময়; যেনো মুগ্ধতা ছড়ায় প্রতিটি পরতে।
সংগঠনটি গতকালের ইফতার ও দোয়ার আয়োজন করেছিল নান্দনিক পরিবেশে ভিন্ন মাত্রার ব্যঞ্জনায়।
কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলার এতোগুলো উদ্ভাসিত মুখ একই সময়ে একই ছাদের নিচে ভালোবাসার এই মোহনায় নিজেদের উন্মিলিত করেছেন; যা এই শহরে নিরব বিজয়ের বার্তা দেয়।
এই বার্তা ঠিকঠাক ধারণ করতে পারলে বৃহত্তর কুষ্টিয়া আর পশ্চাৎপদ, অবহেলিত, বঞ্চিত রবেনা। নিশ্চয়ই আমরা করবো জয় এ ক দি ন... । সবার জন্যই হৃদ উজাড়ি ভালোবাসা।
-ফারূক মাহমূদ