স্বাধীনতা পুরস্কারে ভূষিত হচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ বিশিষ্ট ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান

Mousumi Nargis lucky | প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ১৭:১১
স্বাধীনতা পুরস্কারে ভূষিত হচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ বিশিষ্ট ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান

রাজপথ ডেস্ক

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর স্বাধীনতা পুরস্কারের জন্য ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে মনোনীত করা হয়েছে।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া (মরণোত্তর),

বশির আহমেদ (মরণোত্তর) ও হানিফ সংকেত রয়েছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে পুরস্কারপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের এ তথ্য জানান।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশ গঠনে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ খালেদা জিয়াকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

উল্লেখ্য, দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার’ ১৯৭৭ সাল থেকে প্রদান করা হচ্ছে।

মন্তব্য করুন

Login to comment

জাতীয় নিয়ে আরও পড়ুন

Global Before Footer