শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

Tanjir Khan Rony | প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৪৭
শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার বেলা ১১টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

পরিদর্শন বইয়ে দেওয়া মন্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ শোষণ ও ফ্যাসিবাদী শাসনের অবসানের পর একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকামী জনগণের ভোটে নতুন যাত্রা শুরু হয়েছে।

তিনি এই অর্জনের জন্য মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও লেখেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে গণতন্ত্র প্রতিষ্ঠার সকল আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের আকাঙ্ক্ষা ছিল একটি নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক স্বাধীন বাংলাদেশ।

সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার কাজ শুরু করেছে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় নবগঠিত মন্ত্রিসভার সদস্যরাও উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Login to comment

জাতীয় নিয়ে আরও পড়ুন

Global Before Footer