প্রশ্নপত্র ফাঁস রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন নরেন্দ্র মোদি

Tanjir Khan Rony | প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০২:০৯
প্রশ্নপত্র ফাঁস রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন নরেন্দ্র মোদি

প্রশ্ন ফাঁস রোধে আরও কঠোর আইন ও ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে এক ভিডিও বার্তায় তিনি জানান, শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই কঠোর পদক্ষেপগুলো নিয়ে আলোচনা হবে এবং আগামী সপ্তাহে সংসদ অধিবেশনেই বিলটি পাস করার চেষ্টা করবে সরকার। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এ তথ্য জানা গেছে। 


এনইইটি-ইউজি (NEET-UG) পরীক্ষার অনিয়ম নিয়ে দেশজুড়ে চলা তীব্র বিক্ষোভের মধ্যেই এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমি জানি প্রশ্ন ফাঁস সাধারণ কোনো বিষয় নয়। লাখ লাখ শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের জন্য এটি অত্যন্ত বেদনাদায়ক।


গত আড়াই মাসের বেশি সময় ধরে গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রশ্ন ফাঁসের ঘটনার পর বিগত আড়াই মাসে অসংখ্য কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। অপরাধীদের ধরে জেলের ভেতর ঢোকানো হয়েছে। আমাদের সবচেয়ে বড় দায়িত্ব ছিল যেন শিক্ষার্থীদের মূল্যবান শিক্ষাবর্ষ নষ্ট না হয়। মাত্র স্বল্পতম সময়ের মধ্যে ২২ লাখ শিক্ষার্থী যাতে পরীক্ষা দিতে পারে, সেজন্য সরকার তার সর্বশক্তি প্রয়োগ করেছে।


দ্রুত বিচার আদালত বা ফাস্ট-ট্র্যাক কোর্ট গঠনের বিল সম্পর্কে প্রধানমন্ত্রী আরও বলেন, গত ১৯ জুলাই ফলাফল ঘোষণা করা হয়েছে। আজই আমি সংশ্লিষ্ট বিভাগগুলোকে ফাস্ট-ট্র্যাক কোর্ট প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছি। গভীর রাতে বিভাগগুলো আমার কাছে প্রস্তাব পেশ করেছে। ফাস্ট-ট্র্যাক কোর্টের বিধান এবং কঠোর শাস্তি বিষয়ক এই প্রস্তাবটি আগামীকাল মন্ত্রিসভায় আলোচনা করা হবে। মন্ত্রিসভার সহকর্মীদের পরামর্শ অনুযায়ী এটি চূড়ান্ত করা হবে। যেহেতু আগামী সোমবার থেকে সংসদের দ্বিতীয় সপ্তাহ শুরু হচ্ছে, তাই যত দ্রুত সম্ভব হাউসে এই বিলটি পাস করার চেষ্টা চালানো হবে।

মন্তব্য করুন

Login to comment

আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

Global Before Footer