অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবকে ফাঁদে ফেলে অর্ধকোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৪

Tanjir Khan Rony | প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০২:০৬
অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবকে ফাঁদে ফেলে অর্ধকোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৪

প্রথমে চাকরি ও পরে ব্যবসায়িক অংশীদারিত্বের কথা বলে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের কাছ থেকে ‘৫৪ লাখ ৭০ হাজার টাকা’ হাতিয়ে নেওয়ার অভিযোগে করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে রাজধানীর তুরাগের দিয়াবাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তারের কথা জানিয়েছে সিআইডি।

ওই চারজন হলেন- তোফায়েল হোসেন ওরফে রতন (৬৮), মো. লিটন মুন্সী (৬০), মো. বাবুল হোসেন (৫৫) ও মো. নুরুল ইসলাম (৩৯)।


বিজ্ঞপ্তিতে বলা হয়, “প্রতারক চক্র প্রথমে বেশি বেতনে চাকরির কথা বলে সেই কর্মকর্তাকে মিরপুরের একটি অফিসে নিয়ে যায়। পরে বলা হয় ব্যবসায়িক অংশীদারত্বের কথা। এক সপ্তাহের মধ্যে ‘২০ শতাংশ’ লাভসহ মূলধন ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। এরপর ধাপে ধাপে তার কাছ থেকে ৫৪ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেয় চক্রটি।”

সিআইডি বলেছে, এরপর কোনো লাভ না দিয়ে বা চাকরি নিশ্চিত না করে ফের টাকা দাবি করলে সেই কর্মকর্তার সন্দেহ হয়। তিনি বিষয়টি পুলিশকে জানান।

২০২৪ সালের ডিসেম্বর মাসে পল্লবী থানায় মামলা করেন ওই কর্মকর্তা।

মন্তব্য করুন

Login to comment

জাতীয় নিয়ে আরও পড়ুন

Global Before Footer