খুলনায় ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু নিয়ে বিতর্ক
Tanjir Khan Rony |
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩২
খুলনার আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে জামায়াত নেতার ধাক্কায় বিএনপি নেতা মহিবুজ্জামান কচি মারা গেছেন বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার সকালে কেন্দ্রের বাইরে এই ঘটনা ঘটে।
বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইউসুফ হারুন মজনু জানান, কেন্দ্রে উত্তেজনা চলাকালীন অধ্যক্ষ মহিবুজ্জামান কচিকে ধাক্কা দিয়েছেন, এতে তিনি মাথায় আঘাত পান।
তবে জামায়াত নেতা ও কেন্দ্র পরিচালক মাহবুবুর রহমান দাবি করেছেন, কাউকে ধাক্কা দেওয়া হয়নি এবং মহিবুজ্জামান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
খুলনা-২ আসনের বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু অধ্যক্ষকে দায়ী করে তদন্তের দাবি জানিয়েছেন।
কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ও পুলিশ ঘটনাটি কেন্দ্রের বাইরে ঘটেছে এবং ধাক্কাধাক্কি বা হাতাহাতির কোনো ঘটনা হয়নি বলে জানিয়েছেন।