জনগণের রায়ই শেষ কথা: খুলনায় হুঁশিয়ারি ডা. শফিকুরের

Mousumi Nargis lucky | প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১১:০৪
জনগণের রায়ই শেষ কথা: খুলনায় হুঁশিয়ারি ডা. শফিকুরের

রাজপথ ডেস্ক

নির্বাচনের মাঠ যেন রণাঙ্গন। স্লোগান, প্রতিশ্রুতি আর পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত জনপদ। ঠিক এমন মুহূর্তে যশোরের ঈদগাহ ময়দান থেকে দেশবাসীর উদ্দেশে কড়া বার্তা দিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান—“এটা কোনো দলের বিজয়ের লড়াই নয়, এটা ১৮ কোটি মানুষের মুক্তির লড়াই।”

গতকাল সকাল সাড়ে ৯টায় যশোরের নির্বাচনি জনসভায় তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে দেশে আর ফ্যাসিবাদী কায়দায় শাসন চলবে না, চাঁদাবাজি থাকবে না। তাঁর ভাষায়, “হ্যাঁ মানে আজাদি, না মানে গোলামি।”

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, যাদের হাতে মা-বোন এখনই নিরাপদ নয়, তাদের হাতে দেশও নিরাপদ থাকতে পারে না।

যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে ওই জনসভায় বক্তব্য দেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ বিভিন্ন আসনের প্রার্থীরা।

এরপর সাতক্ষীরা ও খুলনায় পৃথক জনসভায় ডা. শফিকুর রহমান বলেন, “মানুষের গায়ে হাত দেওয়া যায়, কিন্তু হৃদয় জয় করা যায় না। মায়ের ইজ্জতের প্রশ্নে আমরা জীবন দিতে পারি, কিন্তু আপস করব না।” তিনি খুলনার শিল্পকারখানার দুরবস্থার কথা তুলে ধরে বলেন, ক্ষমতায় এলে আর কোনো মিলে তালা ঝুলবে না, নতুন মিল গড়ে ঐতিহ্য ফিরিয়ে আনা হবে।

খুলনার জনসভায় অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ছয় দফা দাবি উত্থাপন করেন—জলাবদ্ধতা নিরসন, বিশেষায়িত হাসপাতাল আধুনিকায়ন, বন্ধ মিল চালু, গ্যাস সরবরাহ, আধুনিক বিমানবন্দর ও সুন্দরবনকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে রূপান্তর।

এদিকে খুলনা-১ আসনের প্রার্থী কৃষ্ণ নন্দী বলেন, “জামায়াত ক্ষমতায় এলে হিন্দুরা এ দেশে জামাই আদরে থাকবে, কাউকে দেশ ছাড়তে হবে না।”

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা ১৩ ফেব্রুয়ারি থেকে আল্লাহর দরবারে একটি নতুন বাংলাদেশের জন্য প্রার্থনা জানাব।” তাঁর কণ্ঠে স্পষ্ট ঘোষণা—এই নির্বাচন শুধু ক্ষমতার নয়, এই নির্বাচন ভবিষ্যৎ বাংলাদেশের পথনির্দেশ ঠিক করার লড়াই

মন্তব্য করুন

Login to comment

জাতীয় নিয়ে আরও পড়ুন

Global Before Footer