জামিন পেলেও আওয়ামী লীগ নেতাদের ‘শোন অ্যারেস্ট’-এর নির্দেশ: রাজশাহী রেঞ্জ ডিআইজির চিঠি
Mousumi Nargis lucky |
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০০:১২
রাজশাহী রেঞ্জে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ-এর যেসব নেতাকর্মী আদালত থেকে জামিনে মুক্তি পান, তাঁদের বিরুদ্ধে অন্য মামলায় পুনরায় গ্রেপ্তার দেখাতে (শোন অ্যারেস্ট) নির্দেশ দেওয়া হয়েছে।
রাজশাহী রেঞ্জ-এর ডিআইজি মোহাম্মদ শাহজাহান এ নির্দেশনা দিয়েছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বাক্ষরিত এক চিঠিতে রেঞ্জের আওতাধীন আট জেলার পুলিশ সুপারদের এ নির্দেশ বাস্তবায়নের কথা বলা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, জামিনে মুক্তির পর যারা দলকে সংগঠিত করা ও মাঠপর্যায়ে তৎপরতা চালাতে সক্ষম—তাদের ক্ষেত্রে শোন অ্যারেস্ট প্রযোজ্য হবে।
তবে যারা এসব বৈশিষ্ট্যের অধিকারী নন, তাদের আপাতত পুনরায় গ্রেপ্তার দেখানোর প্রয়োজন নেই।
পাশাপাশি প্রটোকল ও প্রটেকশন প্রদানে প্রচলিত আইন-বিধি অনুসরণের নির্দেশও দেওয়া হয়েছে।
নির্দেশনাটি আগে থেকেই গ্রুপ মেসেজের মাধ্যমে জানানো হয়েছিল বলে চিঠিতে উল্লেখ করে বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনুসরণীয় বলা হয়।
এই নির্দেশনা পাঠানো হয়েছে রাজশাহী জেলা, চাঁপাইনবাবগঞ্জ জেলা, নওগাঁ জেলা, নাটোর জেলা, পাবনা জেলা, সিরাজগঞ্জ জেলা, বগুড়া জেলা ও জয়পুরহাট জেলা-এর পুলিশ সুপারদের কাছে।