ইরানের আকাশে ভেসে আসছে হুঁশিয়ারি, ট্রাম্পের চূড়ান্ত বার্তা
Mousumi Nargis lucky |
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৫:০৯
ইরান যেন আবারো বিশ্বের নজরে এসেছে—মধ্যপ্রাচ্যের এই শক্তিশালী দেশকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
তিনি জানিয়েছেন, আগের চেয়ে বড় ও ভয়াবহ হামলার প্রস্তুতি নেমেছে, এবং সময় শেষ হয়ে আসছে—ইরান যদি চুক্তি না করে, পরিণতি হবে ভয়াবহ।
বুধবার (২৮ জানুয়ারি) ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, ইরান যদি হামলা এড়াতে চায়, তবে আলোচনার টেবিলে এসে একটি চুক্তি করতে হবে।
তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, কোনো অবস্থাতেই ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না।
গত বছরের জুনে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছিল, সেই সময় ইরানের সঙ্গে দখলদার ইসরায়েলের যুদ্ধ চলছিল।
এবার ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, পরবর্তী হামলা হবে তার চেয়েও বড়, আরও শক্তিশালী এবং দ্রুতগতিতে পরিচালিত।
ট্রাম্প জানান, একটি বিশাল যুদ্ধজাহাজের বহর ইতিমধ্যেই ইরানের দিকে এগিয়ে যাচ্ছে।
তাঁর ভাষায়, ভেনেজুয়েলায় পাঠানো ‘আব্রাহাম লিঙ্কন’ রণতরীর চেয়েও এই নৌবহর বড় ও ভয়ঙ্কর।
যেকোনো সময় তারা অভিযানে নামতে প্রস্তুত, এবং প্রয়োজনে দ্রুত ও বিধ্বংসী হামলা চালাতে পিছপা হবে না।
তিনি বলেন, ইরান আলোচনার টেবিলে আসবে এবং একটি সঠিক চুক্তিতে রাজি হবে—কোনো পারমাণবিক অস্ত্র নেই এমন শর্তে।
তিনি সতর্ক করে দিয়েছেন, গত জুনে ‘অপারেশন মিডনাইট হ্যামার’-এ ইরানের অনেক বড় ক্ষতি হয়েছিল, আর পরের হামলা আরও মারাত্মক হবে।
ইরানের সামনে এখন ইতিহাসের কঠিন সিদ্ধান্ত—চুক্তির পথে হাঁটবে নাকি পারস্য উপসাগরের জলে আবারো ঝড়ের আগুন ফুটবে।